[ রাজধানী ]
গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ
ছবি: প্রতীকী
নারায়ণগঞ্জে একটি বাসায় গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। দগ্ধরা হলেন- আশরাফুল ইসলাম (৫০) ও রোজিনা বেগম (৩৫)।
শনিবার ভোর ৫টায় কাঁচপুর এলাকার ভাড়া বাড়িতে রোজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাঁড়ি বসিয়ে দিয়াশলাই জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশরাফুল ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে স্ত্রীকে সহায়তা করতে গিয়ে দুজনই দগ্ধ হন।
প্রতিবেশী হারুন অর রশীদ সকাল সাড়ে ৯ টায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের বার্ন ইউনিটে ভর্তি করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আশরাফুলের শরীরের ৭৫ ও রোজিনার ৫৭ শতাংশ পুড়ে গেছে।
আশরাফুল মদনপুর এলাকায় একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন এবং রোজিনা আদমজী গার্মেন্টসে হেলপার হিসেবে কর্মরত।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!